ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বাড্ডায় ৩৫০ বোতল মাদকসহ গ্রেপ্তার তিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। তাদের কাছ থেকে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছেন গোয়েন্দারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিমন বাবু (৩০), মো. আসাদুজ্জামান রনি (৩৫) ও মো. জাহিদুল ইসলাম (৩০)।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন, একটি প্রাইভেটকারে করে মাদক এনে রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকার একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান রনির কক্ষ থেকে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন  মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাচ্ছেন আধুনিক অস্ত্র, সংশোধন হচ্ছে আইন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজধানীতে মাদক কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাড্ডা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

সূত্র : ডিএমপি

নিউজটি শেয়ার করুন

বাড্ডায় ৩৫০ বোতল মাদকসহ গ্রেপ্তার তিন

আপডেট সময় ০৯:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রাজধানীর বাড্ডায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। তাদের কাছ থেকে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছেন গোয়েন্দারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিমন বাবু (৩০), মো. আসাদুজ্জামান রনি (৩৫) ও মো. জাহিদুল ইসলাম (৩০)।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন, একটি প্রাইভেটকারে করে মাদক এনে রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকার একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সেখানে অভিযান চালায়। রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান রনির কক্ষ থেকে ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন  গ্রেপ্তার হলেন সাবেক এমপি মমতাজ