ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সূর্যের আলোকে সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তর করতে সরকার, উদ্যোক্তা ও সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশকে আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এর ফলে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও বিদ্যুৎ আমদানিতে বড় ধরনের বিঘ্ন ঘটে। এতে বাংলাদেশ বিদ্যুৎ সংকটের মুখে পড়ে।

আরও পড়ুন  মানবিক সহায়তায় পিছু হটছে যুক্তরাষ্ট্র, ধনী দেশগুলোর প্রতি রুবিওর আহ্বান

এই নির্ভরতা কাটিয়ে উঠতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে উদ্যোগ নিলে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে না।

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সরকারপ্রধান। দিনের বেলায় অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

সূর্যের আলোকে সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তর করতে সরকার, উদ্যোক্তা ও সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশকে আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এর ফলে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও বিদ্যুৎ আমদানিতে বড় ধরনের বিঘ্ন ঘটে। এতে বাংলাদেশ বিদ্যুৎ সংকটের মুখে পড়ে।

আরও পড়ুন  চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর