ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন।

আরও পড়ুন  কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১ হাজার ৯৭০ জনসহ এ সংখ্যা আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন।

আরও পড়ুন  ঘরের ওপর গাছ পড়ে মায়ের মৃত্যু, পাশেই ঘুমিয়েছিল ৮ মাসের শিশু