বাংলাদেশ ও বাহরাইনের চিফ অব স্টাফ পর্যায়ের কর্মকর্তাদের সাক্ষাৎ
- আপডেট সময় ০১:৪৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 32
বাংলাদেশ ও বাহরাইনের সামরিক সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে দুই দেশের সেনাবাহিনীর চিফ অব স্টাফ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
বাহরাইনের রাজধানী মানামায় গত ৩১ অক্টোবর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ২২তম মানামা ডায়ালগ ফোরাম ২০২৬-এ অংশ নিতে গত ২৯ অক্টোবর বাহরাইনে পৌঁছান বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান। পাশাপাশি মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য তাঁকে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফের এই সফর ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাহরাইনের চিফ অব স্টাফ।




















