ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

কর্মজীবনে ছাত্ররাজনীতি নয়, পেশাদারিত্ব চান স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

সদ্য যোগ দেওয়া পুলিশ ও আনসার ক্যাডারের কর্মকর্তাদের কর্মজীবনে ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব না রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে, তবে তা কোনোভাবেই পেশাগত দায়িত্ব পালনে প্রতিফলিত হওয়া উচিত নয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা। এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের দায়িত্ব পালনের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন  চাকরিচ্যুত বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মজীবনে শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সব সময় নিয়মকানুন অনুসরণ করতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও আনসার ক্যাডারের কাজ অন্যান্য ক্যাডারের তুলনায় আলাদা। অত্যন্ত সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশে তাঁদের দায়িত্ব পালন করতে হয়। অনেক ক্ষেত্রে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও উপস্থিত বুদ্ধির প্রয়োজন।

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা দেখানোর আহ্বান জানিয়ে তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হবে। কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। এ ছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বক্তব্য দেন।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

কর্মজীবনে ছাত্ররাজনীতি নয়, পেশাদারিত্ব চান স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

সদ্য যোগ দেওয়া পুলিশ ও আনসার ক্যাডারের কর্মকর্তাদের কর্মজীবনে ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব না রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে, তবে তা কোনোভাবেই পেশাগত দায়িত্ব পালনে প্রতিফলিত হওয়া উচিত নয়।

রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা। এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসন, উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের দায়িত্ব পালনের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন  হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরাতে অনুরোধপত্র পাঠিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী