ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

আগুন নেভাতে গিয়ে মিরপুরে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে। এ ঘটনায় ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন  মিরপুরে চাঞ্চল্যকর মন্টু হত্যা মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

তিনি বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি দুটি সেখানে পৌঁছানোর পর অবস্থানরত আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালান। বহরের সামনে থাকা প্রথম গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।

আনোয়ারুল ইসলাম দোলন আরও জানান, হামলায় গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় ভাঙা কাচ চালকের হাতে ঢুকে কেটে যায় এবং রক্তপাত হয়।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আগুন নেভাতে গিয়ে মিরপুরে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা

আপডেট সময় ০৫:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে। এ ঘটনায় ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আরও পড়ুন  মিরপুরে কিশোর গ্যাংয়ের ৯ জন সদস্য আটক