এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ থেকে ৭ নভেম্বর
- আপডেট সময় ১০:৩১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 19
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩ নভেম্বর থেকে শুরু হতে পারে।
এক সপ্তাহব্যাপী এ ফরম পূরণ কার্যক্রম শেষে আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরিকল্পনা অনুযায়ী, যেসকল শিক্ষার্থী পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট বা পুনর্নিরীক্ষণ করাতে চান, তারা আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। পুনর্নিরীক্ষণের সম্ভাব্য ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর।
৩১তারিখে (শনিবার) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এবং বছর নষ্ট না করার লক্ষ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, আগামী এক মাসের মধ্যে এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।















