ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার কিছু পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এবং সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে জাপানের নারিতা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। বাংলাদেশ সময় তখন রাত ৮টা। নির্ধারিত সূচি অনুযায়ী, তাঁদের সন্ধ্যা ৬টার দিকে যাত্রা করার কথা ছিল। তবে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। এতে ঢাকায় পৌঁছাতেও দেরি হয় তাঁদের।

আরও পড়ুন  অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: প্রধানমন্ত্রী

গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৩:৩৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার কিছু পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এবং সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে জাপানের নারিতা বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা। বাংলাদেশ সময় তখন রাত ৮টা। নির্ধারিত সূচি অনুযায়ী, তাঁদের সন্ধ্যা ৬টার দিকে যাত্রা করার কথা ছিল। তবে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। এতে ঢাকায় পৌঁছাতেও দেরি হয় তাঁদের।

আরও পড়ুন  বাংলাদেশ-জাপান পার্টনারশিপে নতুন দিগন্ত: উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা