ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সবার জন্য শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ছে বাউবি: শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি : সংগৃহীত

সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শুধু সনদ দেওয়ার উদ্দেশ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি; বরং বিভিন্ন কারণে শিক্ষাজীবন শেষ করতে না পারা মানুষকে আবার পড়াশোনার সুযোগ করে দেওয়া এবং তাঁদের দক্ষ করে তোলাই এর প্রধান দায়িত্ব।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হলেও নানা কারণে তা শেষ করা সম্ভব হয় না। তাঁদের আবার পড়াশোনায় উৎসাহিত করতে হবে এবং শিক্ষার সুযোগ তৈরি করে দিতে হবে। এ ক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ধারাবাহিকতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে আরও যুগোপযোগী করা হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেন। এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা অতিক্রম করে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পান।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও আধুনিক ও উন্নত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যেই সম্প্রতি ‘বেইজিং এগ্রিমেন্ট’ স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে চীনের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে এ খাতে আরও অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ‘ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং’ (আইটিভেট)-এর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে নয়জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাঁদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

সবার জন্য শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ছে বাউবি: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মূল লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শুধু সনদ দেওয়ার উদ্দেশ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি; বরং বিভিন্ন কারণে শিক্ষাজীবন শেষ করতে না পারা মানুষকে আবার পড়াশোনার সুযোগ করে দেওয়া এবং তাঁদের দক্ষ করে তোলাই এর প্রধান দায়িত্ব।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী