শিরোনাম :
জরিমানা ছাড়া গাড়ির কাগজ হালনাগাদের শেষ সময় বৃহস্পতিবার
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 21
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিকদের জরিমানা ছাড়াই কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে এ সুযোগ নেওয়া যাবে।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সরকার জরিমানা ছাড়া মূল কর ও ফি পরিশোধের মাধ্যমে সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট হালনাগাদ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।
বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে এসব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ। বৃহস্পতিবারের পর এ সুবিধা আর পাওয়া যাবে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
























