ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘কী খবর মাসুদ, ভালো?’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 75

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তাঁর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী মাসুদ আলমকে উদ্দেশ করে বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ জবাবে এসপি তাঁকে ‘স্যার, স্যার’ বলে সম্বোধন করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে মঙ্গলবার চট্টগ্রাম সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সন্ধ্যা ৬টার দিকে তাঁকে বহনকারী সামরিক বিমানটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। রাত ৭টা ৪০ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন  বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।

বিমান থেকে নেমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উপস্থিতি নজর কাড়ে। তাঁর সঙ্গে করমর্দনের সময় শাহজাহান চৌধুরী প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগত।’

এরপর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে প্রধানমন্ত্রী তাঁর খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীকে ‘স্যার, স্যার’ বলে সাড়া দেন মাসুদ আলম।

বিমানবন্দর থেকে পরে সরাসরি চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাবেক অন্তর্বর্তী সরকারের সময় আলোচনায় আসেন পুলিশ কর্মকর্তা মাসুদ আলম। সে সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রায়ই আন্দোলন হতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর তাৎক্ষণিক পদক্ষেপ ও ঘটনাস্থলে সরাসরি উপস্থিতি ছিল আলোচনায়।

২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম ২০২৬ সালের মে মাসে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘কী খবর মাসুদ, ভালো?’

আপডেট সময় ১০:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তাঁর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী মাসুদ আলমকে উদ্দেশ করে বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ জবাবে এসপি তাঁকে ‘স্যার, স্যার’ বলে সম্বোধন করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে মঙ্গলবার চট্টগ্রাম সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সন্ধ্যা ৬টার দিকে তাঁকে বহনকারী সামরিক বিমানটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। রাত ৭টা ৪০ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আরও পড়ুন  চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ