ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দোহারে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা-১ আসনের সংসদ সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার

ঢাকার দোহার উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য। রোববার বিকেলে জয়পাড়া হরিসভা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এরপর তিনি জয়পাড়া পূর্ব বাজার মিস্ত্রিপাড়া দুর্গা মন্দির, জয়পাড়া শারথ কুঞ্জ দুর্গা মন্দির, দক্ষিণ জয়পাড়া দাসপাড়া একতা যুব সংঘ দুর্গা মন্দির, শ্রীশ্রী রামচন্দ্র স্বামীজি সার্বজনীন আশ্রম দুর্গা মন্দির, লটাখোলা চর জয়পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, চর জয়পাড়া গোস্বামী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ জয়পাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং জগৎ জননী আশ্চর্য সংঘ খালপাড় বউবাজার দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

আরও পড়ুন  ঢাকা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির খোন্দকার আবু আশফাক

মণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং শারদীয় দুর্গোৎসবের খোঁজখবর নেবেন।

নিউজটি শেয়ার করুন

দোহারে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা-১ আসনের সংসদ সদস্য

আপডেট সময় ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬