ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 87

ছবি: সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আগামী দুই মাসের মধ্যে কমিটিকে সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে গত ১৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন  ডিসিদের কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি সভা করতে পারবে। প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও থাকবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

দেশের বিমানবন্দরগুলোর বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে তা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে কমিটি। নির্ধারিত দুই মাসের মধ্যে এসব সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৬:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আগামী দুই মাসের মধ্যে কমিটিকে সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে গত ১৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন  আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী