ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে: মমতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি সংগৃহীত

ভারতের একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ ও সৌরভকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় সিজেপির দুই নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন  নির্বাচন পরবর্তী সহিংসতা: পশ্চিমবঙ্গে চলছে গণগ্রেপ্তার

বার্তায় তিনি লেখেন, গণতান্ত্রিক অধিকারের জন্য তিনি ও তাঁদের আগের বহু প্রজন্ম জোর লড়াই করেছেন। এ লড়াই অব্যাহত রাখতে হবে। মহান গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার শপথ নেওয়া এবং রুখে দাঁড়ানোর সময় এসেছে। একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবিধানিক অধিকারের কাছে তাঁরা কখনোই নতি স্বীকার করবেন না বলেও উল্লেখ করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের এই নেত্রী আরও লেখেন, ভারতের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রের ওপর আঘাত হানা হচ্ছে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বর্তমানে ১৪ হাজার মানুষ পুলিশ ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হচ্ছেন। গণতন্ত্রের মূলনীতি ভুলে যাওয়া সরকারের পতন আসন্ন বলেও মন্তব্য করেন তিনি।

তরুণদের উদ্দেশে মমতা বলেন, লাখ লাখ তরুণ-তরুণীর পাশে তাঁদের ‘দিদি’ আজীবন থাকবেন। সবাইকে একসঙ্গে ভারতকে রক্ষা করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা হচ্ছে: মমতা

আপডেট সময় ০৪:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ভারতের একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ ও সৌরভকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় সিজেপির দুই নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী