ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গঙ্গায় নৌকাডুবিতে শিশুসহ ১৩ জনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 15

ছবি সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বৈশালীর রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু।

আরও পড়ুন  তুরস্ক-গ্রিস উপকূলে শরণার্থীর নৌকাডুবি: অন্তত ১৬ জন নিহত

দুর্ঘটনার পর ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। নদীতে নিখোঁজ যাত্রীদের সন্ধানে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনকে সহযোগিতা করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বৈশালীর রাঘোপুরে নৌকাডুবিতে নিরপরাধ মানুষের প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এ কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বিহারের বৈশালীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি জানান, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।

সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

গঙ্গায় নৌকাডুবিতে শিশুসহ ১৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৯:৫৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বৈশালীর রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু।

আরও পড়ুন  স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীবাহী নৌকাডুবি: নারী ও শিশুসহ নিহত ৭