ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মুক্তি পেলেন বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 33

ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে তাঁকে আটক করা হয়েছিল।

মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, আটকের সময় পুলিশ তাঁর মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে সেটি ফেরত পেয়েছেন তিনি। একই পোস্টে আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়ার কথা জানান এই ছাত্রনেত্রী।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পরিচিত মুখ নেহা বোরা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন করছেন বিরোধী রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন  ৬০০-এর বেশি ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে আজ ৬ জিম্মি ছাড়বে হামাস

শনিবার দিল্লির যন্তর মন্তরে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির আগে নেহা বোরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশ। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

মুক্তি পেলেন বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরা

আপডেট সময় ১১:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনের মধ্যে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে তাঁকে আটক করা হয়েছিল।

মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, আটকের সময় পুলিশ তাঁর মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে সেটি ফেরত পেয়েছেন তিনি। একই পোস্টে আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়ার কথা জানান এই ছাত্রনেত্রী।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পরিচিত মুখ নেহা বোরা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন করছেন বিরোধী রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন  আগামীকাল হামাস আরো অন্তত ৮ জন বন্দিকে মুক্তি দিবে