ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বর্ষসেরা মাইস উদ্যোগের পুরস্কার পেল সেভর ইন্টারন্যাশনাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

নবায়নযোগ্য জ্বালানি খাত ও বাংলাদেশের মাইস শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বর্ষসেরা মাইস উদ্যোগ ২০২৬’ পুরস্কার পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রদর্শনী ‘রেনেক্স ২০২৬’ সফলভাবে আয়োজনের জন্য প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে সেভর ইন্টারন্যাশনালের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের উপমহাব্যবস্থাপক কে এম ফেরদৌস ইলিয়াস ও সহকারী মহাব্যবস্থাপক উম্মে রোকেয়া নিশা প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

‘রেনেক্স ২০২৬’ প্রদর্শনীতে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি, সৌরপ্রযুক্তি এবং জ্বালানি সংরক্ষণসংক্রান্ত প্রযুক্তি তুলে ধরা হয়। এতে দেশি-বিদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী এবং শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

আন্তর্জাতিক প্রদর্শনী ও শিল্পভিত্তিক আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ব্যবসা ও শিল্প খাতকে আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক বাজার এবং বিনিয়োগের সুযোগের সঙ্গে যুক্ত করতে কাজ করছে সেভর ইন্টারন্যাশনাল।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

বর্ষসেরা মাইস উদ্যোগের পুরস্কার পেল সেভর ইন্টারন্যাশনাল

আপডেট সময় ০২:৪১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬