ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনটির ভেতরে আটকে পড়া ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেন।

আরও পড়ুন  বনানীতে বহুতল ভবনে আগুন

অগ্নিনির্বাপণ কাজে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে বর্তমানে নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন

আপডেট সময় ০৪:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনটির ভেতরে আটকে পড়া ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেন।

আরও পড়ুন  বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন