ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এরশাদ শিকদারের সহযোগী জয়নাল আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার রাতে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি জানায়, পরিচয় পরিবর্তন করে প্রায় ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন জয়নাল।

আরও পড়ুন  ফেনী সীমান্তে বিএসএফ-এর পুশইন, ৬ পরিবারের ২৭ জন আটক

রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু।

গ্রেফতার জয়নাল বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

এসআরবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক জয়নালের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর এসআরবি-৮ ও এসআরবি-৬-এর যৌথ দল শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় জয়নালের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। মামলার বিচার শেষে আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং তা পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অপরাধে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রায়ের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এসআরবি জানিয়েছে, জয়নাল পরিচয় পরিবর্তন করে ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, জয়নাল একসময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এরশাদ শিকদারের সহযোগী জয়নাল আটক

আপডেট সময় ০৬:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার রাতে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি জানায়, পরিচয় পরিবর্তন করে প্রায় ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন জয়নাল।

আরও পড়ুন  মেহেরপুর সীমান্তে অবৈধ তেলের গুদামে পুলিশি অভিযান, ব্যবসায়ী আটক