শিরোনাম :
বনানীতে বহুতল ভবনে আগুন
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 25
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের পাশের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে আহমেদ টাওয়ার নামের ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর আসে। ভবনটির ২৩ তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
























