ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে বৈঠক, আ: লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, জাসদ কার্যালয়ে আটক ব্যক্তিরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রয়েছেন কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি

তবে আটক ব্যক্তির সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন সূত্রে অর্ধশতাধিক থেকে শতাধিক ব্যক্তিকে আটকের কথা বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যাচাই-বাছাই শেষে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।

নিউজটি শেয়ার করুন

জাসদ কার্যালয়ে বৈঠক, আ: লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

আপডেট সময় ০৪:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, জাসদ কার্যালয়ে আটক ব্যক্তিরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রয়েছেন কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

আরও পড়ুন  মিরপুর চিড়িয়াখানার সামনে শিক্ষার্থীদের হাতে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক