সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
- আপডেট সময় ০২:২৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 1
রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
ওসি বলেন, ঘটনাস্থলে যাওয়ার পথে তিনি একটি শব্দ শুনেছেন। তবে শব্দটি ঠিক কোন দিক থেকে এসেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, ২ নম্বর প্ল্যাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















