ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

লখনউয়ে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

কার্গো এলাকায় ধোঁয়ার সতর্কতা শনাক্ত হওয়ার পর ১০৯ আরোহী নিয়ে আগরতলা থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সতর্কতা পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ জরুরি প্রস্তুতি কার্যক্রম শুরু করে।

ইন্ডিগোর ৬ই ৬৫০৪ ফ্লাইটটিতে ১০৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে বিমানটি নিরাপদে লখনউ বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি সাড়াদানকারী দলগুলো বিমানটিকে গ্রহণ করে।

আরও পড়ুন  চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি নিরাপদে পরিচালনা এবং যাত্রী ও ক্রুদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মী, অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল, নিরাপত্তাকর্মী এবং টার্মিনাল সহায়তাকারী দল মোতায়েন করা হয়।

চলতি মাসের শুরুতেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। ৩ সেপ্টেম্বর সকালে বারাণসী থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটের কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্তকরণ অ্যালার্ম চালু হওয়ার পর সেটিকেও সতর্কতামূলকভাবে লখনউ বিমানবন্দরে অবতরণ করানো হয়।

তবে প্রাথমিক পরীক্ষায় ওই উড়োজাহাজে ধোঁয়া বা আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানান, কারিগরি সমস্যা শনাক্ত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ক্রুরা ফ্লাইটটি লখনউয়ে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

এয়ারলাইনটির পক্ষ থেকে বলা হয়, সব যাত্রীকে খাবার ও পানীয় দেওয়া হয়। তাদের দিল্লিতে পৌঁছে দিতে অগ্রাধিকার ভিত্তিতে একটি বিকল্প উড়োজাহাজের ব্যবস্থাও করা হচ্ছিল।

পরে উড়োজাহাজটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য হ্যাঙ্গারে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় ধোঁয়া বা আগুনের কোনো প্রমাণ না মিললেও অ্যালার্মটি কেন সক্রিয় হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

লখনউয়ে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ

আপডেট সময় ১১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কার্গো এলাকায় ধোঁয়ার সতর্কতা শনাক্ত হওয়ার পর ১০৯ আরোহী নিয়ে আগরতলা থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সতর্কতা পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ জরুরি প্রস্তুতি কার্যক্রম শুরু করে।

ইন্ডিগোর ৬ই ৬৫০৪ ফ্লাইটটিতে ১০৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে বিমানটি নিরাপদে লখনউ বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি সাড়াদানকারী দলগুলো বিমানটিকে গ্রহণ করে।

আরও পড়ুন  দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট