ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে বাসায় ঢুকে গুলি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

ছবি সংগৃহীত

রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠেছে। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানান আহত রানা ও তার স্বজনরা।

আরও পড়ুন  বাগেরহাটে ‘অপারেশন ডেভিল হান্ট’: চার দিনে আটক ৫৭

রানা জানান, রাতে বাসার দরজায় নক করার পর তার ভাই জয় দরজা খুললে তামিমসহ আরও দুজন ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলি তার ডান পায়ে লাগে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত রানা পেশায় গাড়িচালক। তার স্বজনদের দাবি, তার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা চাইতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই হামলা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

পরে স্বজনরা রানাকে উদ্ধার করে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, গুলিবিদ্ধ রানা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে বাসায় ঢুকে গুলি

আপডেট সময় ০৯:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠেছে। এতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানান আহত রানা ও তার স্বজনরা।

আরও পড়ুন  মালয়েশিয়া থেকে বাংলাদেশি গ্রেপ্তার, যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই