ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

টকশোতে অতিরঞ্জিত নয়, বাস্তবতা মেনে কথা বলার পরামর্শ প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 45

ছবি: সংগৃহীত

টকশোসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নানা বিষয়ে বক্তব্য দেওয়া ব্যক্তিরা ওই মতবিনিময়ে অংশ নেন। সংকট মোকাবিলায় সরকার ও দলের পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে সরকারের কর্মকাণ্ড ও দেশের চলমান সংকট নিয়ে অতিরঞ্জিত না করে বাস্তবতা, যুক্তি ও তথ্যের ভিত্তিতে কথা বলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মতবিনিময়ে অংশ নেওয়া একাধিক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, এতে সরকারের কয়েকজন এমপি-মন্ত্রী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ বিভিন্ন পেশার অন্তত ১০০ জন অংশ নেন। বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরাও সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  গণতন্ত্র ছাড়া মানুষের সার্বিক অধিকার সুরক্ষিত হয় না: তারেক রহমান

আলোচনায় দেশের বিদ্যমান সংকট, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, জনমনে তৈরি হওয়া ধারণা এবং এসব বিষয়ে সরকারের অবস্থান কীভাবে মানুষের সামনে তুলে ধরা হবে—তা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে অংশ নেওয়া সরকার ও দলের গুরুত্বপূর্ণ ভূমিকার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী সরকার ও দলের অবস্থান দেশবাসীর সামনে পরিষ্কারভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে কোনো বিষয় বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত করার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে ওই ব্যক্তি বলেন, কোনো বিষয় অতিরঞ্জিত করা যাবে না, আবার সমাজে বিদ্যমান ধারণাকেও অস্বীকার করা যাবে না। মানুষের ধারণাকে বিবেচনায় নিয়ে বাস্তবতার নিরিখে বক্তব্য দিতে হবে। টকশো কিংবা অন্য কোনো মাধ্যমে কথা বলার সময় বক্তব্য যৌক্তিক ও তথ্যভিত্তিক হওয়া প্রয়োজন।

বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, সরকারের উদ্যোগ ও প্রচেষ্টাকে এগিয়ে নিতে সবার সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি একা সবকিছু করতে পারবেন না; সরকারের উদ্যোগ সফল করতে সমন্বিত প্রচেষ্টা দরকার।

ওই নেতা আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টার বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে যৌক্তিকভাবে। শুধু সরকারের পক্ষ থেকে ইতিবাচক অবস্থান থাকলেই হবে না, মানুষের ধারণা ও প্রত্যাশার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

আলোচনায় প্রধানমন্ত্রী বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের কাজ ও অবস্থান ব্যাখ্যার ওপর গুরুত্ব দেন বলে অংশগ্রহণকারীরা জানান। তাদের ভাষ্য, সরকারের উদ্যোগ মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে বাস্তবসম্মত, যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

একই সঙ্গে জনমনে থাকা প্রশ্ন, উদ্বেগ ও বিভিন্ন ধারণাকে পাশ কাটিয়ে না গিয়ে সেগুলো বিবেচনায় নিয়ে বক্তব্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।

মতবিনিময়ে অংশ নেওয়া আরেক নেতা বলেন, বিভিন্ন সময়ে টকশোতে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। এসবের জবাব দিতে তথ্য ও উপাত্ত প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্র জানায়, মতবিনিময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

টকশোতে অতিরঞ্জিত নয়, বাস্তবতা মেনে কথা বলার পরামর্শ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:৪৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

টকশোসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নানা বিষয়ে বক্তব্য দেওয়া ব্যক্তিরা ওই মতবিনিময়ে অংশ নেন। সংকট মোকাবিলায় সরকার ও দলের পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ে সরকারের কর্মকাণ্ড ও দেশের চলমান সংকট নিয়ে অতিরঞ্জিত না করে বাস্তবতা, যুক্তি ও তথ্যের ভিত্তিতে কথা বলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মতবিনিময়ে অংশ নেওয়া একাধিক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, এতে সরকারের কয়েকজন এমপি-মন্ত্রী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ বিভিন্ন পেশার অন্তত ১০০ জন অংশ নেন। বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরাও সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  সপ্তাহজুড়ে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে কাজগুলো প্রশংসিত-