ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

অনিয়মের অভিযোগে মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিয়ে অনিয়মের অভিযোগের পর আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন করেন ডেঙ্গু ওয়ার্ডও।

আরও পড়ুন  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে—এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, হাসপাতালে যে পরীক্ষাগুলো করার সুযোগ রয়েছে, সেগুলো থাকা সত্ত্বেও রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। এতে রোগীদের নিজেদের টাকা খরচ হচ্ছে। অথচ সরকার রোগীদের চিকিৎসার জন্য অর্থ দিচ্ছে এবং হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও রয়েছে।

মন্ত্রী জানান, মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। রোগীদের কাগজপত্র দেখা ও তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অনেক রোগীকে বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে।

সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না।

সম্প্রতি হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পরই তিনি সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে মন্ত্রীর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রোগীরা। একই সঙ্গে সেবার মান আরও উন্নত করার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

অনিয়মের অভিযোগে মুগদা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিয়ে অনিয়মের অভিযোগের পর আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন করেন ডেঙ্গু ওয়ার্ডও।

আরও পড়ুন  হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি সোমবার