ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 145

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন নির্ধারণ করেন। মামলার সকল আসামি পলাতক থাকায় আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

শুনানি চলাকালে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শামীম ওসমানসহ ১২ জনকে এই মামলায় জড়িত করা হয়েছে। তারা অভিযোগ করেন, প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে প্রাথমিক কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে প্রসিকিউশন এই আবেদনের তীব্র বিরোধিতা করে জানায়, আসামিপক্ষের আইনজীবী আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে ‘কথিত’ বলে উল্লেখ করেছেন এবং আনুষ্ঠানিক অভিযোগের বাইরে অপ্রাসঙ্গিক বিষয় টেনে এনেছেন।

আরও পড়ুন  শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা, সন্তানদের সম্পদ বিবরণীর নোটিশ

প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিলকৃত তিনটি সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় মোট ১০ জনকে হত্যার লোমহর্ষক বিবরণ তুলে ধরা হয়েছে। প্রথম অভিযোগে ১৯ জুলাই চাষাড়া ও সাইনবোর্ড এলাকায় ছয় বছরের শিশু রিয়া এবং কিশোর আদিলসহ মোট ছয়জনকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ফতুল্লায় দুজনকে এবং তৃতীয় অভিযোগে ৫ আগস্ট সরকার পতনের দিনে আরও দুজনকে হত্যার বিবরণ দেওয়া হয়েছে।

এসব অভিযোগ প্রমাণের সপক্ষে প্রসিকিউশন ১৮টি ভিডিও ক্লিপ, ৩০০ পৃষ্ঠার দালিলিক নথি এবং ৬১ জন প্রত্যক্ষদর্শীর তালিকা জমা দিয়েছে। মামলার প্রধান আসামি শামীম ওসমান ছাড়াও উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন— অয়ন ওসমান, আজমেরী ওসমান, তানভীর আহমেদ টিটু এবং সাংবাদিক রাজু আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এরপর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আসামিরা অনুপস্থিত থাকায় তাদের পক্ষে নিয়োগকৃত আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

আপডেট সময় ০৪:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন নির্ধারণ করেন। মামলার সকল আসামি পলাতক থাকায় আইনি লড়াইয়ের জন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

শুনানি চলাকালে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শামীম ওসমানসহ ১২ জনকে এই মামলায় জড়িত করা হয়েছে। তারা অভিযোগ করেন, প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে প্রাথমিক কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তবে প্রসিকিউশন এই আবেদনের তীব্র বিরোধিতা করে জানায়, আসামিপক্ষের আইনজীবী আবেদনে জুলাই গণঅভ্যুত্থানকে ‘কথিত’ বলে উল্লেখ করেছেন এবং আনুষ্ঠানিক অভিযোগের বাইরে অপ্রাসঙ্গিক বিষয় টেনে এনেছেন।

আরও পড়ুন  যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তি গোপনের অভিযোগ, দুদকের তদন্তে নতুন মোড়