ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘আ.লীগ এভাবে পালাবে, কোনো জ্যোতিষও ভাবেনি: ধর্মমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আওয়ামী লীগ এভাবে পালিয়ে বিদায় নেবে—এটা পৃথিবীর কোনো জ্যোতিষ বা গোয়েন্দা সংস্থাও ধারণা করতে পারেনি। তিনি বলেন, আল্লাহ যা চান তাই হয় এবং মানুষের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখা উচিত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেন্ট্রাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয়ের আহ্বান ধর্মমন্ত্রীর

ধর্মমন্ত্রী বলেন, “পৃথিবীর কোনো জ্যোতিষ, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থাও চিন্তা করেনি আওয়ামী লীগ এভাবে পালাইয়া বিদায় নিবে।”

১৯৭৫ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময় মাত্র কয়েকজন কর্মকর্তা একটি বড় ঘটনা ঘটিয়েছিলেন। তখন শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও আওয়ামী লীগকে রক্ষার জন্য বিশাল রক্ষীবাহিনী অপেক্ষায় থাকলেও তারা কোনো প্রতিক্রিয়া দেখায়নি বলে মন্তব্য করেন তিনি।

কায়কোবাদ বলেন, “রক্ষীবাহিনী টুঁ শব্দও করেনি।” এ প্রসঙ্গে তিনি বলেন, শেষ পর্যন্ত আল্লাহ যা চান তাই হয়। তাই মানুষের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে হামদ, নাতে রাসুল, কেরাত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

আলোচনায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। ইসলামের বিধান ও মহানবীর আদর্শ মানবজাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।

‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

নিউজটি শেয়ার করুন

‘আ.লীগ এভাবে পালাবে, কোনো জ্যোতিষও ভাবেনি: ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৫:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬