ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়ন প্রকল্পের ব্যয় কমাতে ব্যবস্থা: সংসদে প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানো এবং ব্যয় বৃদ্ধি রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি ঠেকাতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প গ্রহণের আগে নিরীক্ষার পরিধি বাড়ানোসহ বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে সরকার।

আরও পড়ুন  সংসদে জুলাই সনদ ইস্যুতে মতভিন্নতা, সিদ্ধান্ত ঝুলে মঙ্গলবারে

তিনি বলেন, কয়েকটি মেগা প্রকল্পে দুর্নীতির তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করার পর প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রকাশিত দুর্নীতির শ্বেতপত্রের বিষয়গুলো নিরীক্ষা করে দেখার কাজ করছে বর্তমান সরকার।

গ্যাস কূপ খননের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি গ্যাস কূপ খনন করা হবে।

ভোলার গ্যাস জাতীয় মেইন লাইনে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, ভোলার গ্যাস পাইপলাইন থেকে মেইন লাইনে আনতে সাত বছর সময় লাগবে। অর্থনীতির আকার বাড়ানোর লক্ষ্যে ভোলায় শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

উন্নয়ন প্রকল্পের ব্যয় কমাতে ব্যবস্থা: সংসদে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬