ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান এখন পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে ইউনিয়ন পরিষদ থেকে: ইসি বিমানে গালিগালাজ ও হট্টগোলের, যাত্রীকে বেঁধে রাখলেন সহযাত্রীরা সীমান্তে অপরাধ কমাতে বিজিবির বিশেষ উদ্যোগ এসএসসিতে ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রায় ১৩ লাখ, ফল ১০ সেপ্টেম্বর যাত্রীদের নামিয়ে ইসমাইলকে বাসে আটকে হত্যা, গ্রেপ্তার ৩ ইইউর চিহ্নিত ৬১ বাণিজ্য বাধার ৪৮টি নিরসন করেছে বাংলাদেশ মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান

স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে ইউনিয়ন পরিষদ থেকে: ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউপি নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। এক থেকে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা আশা করছি ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে। ইউপি নির্বাচন একটি পর্যায়ে গেলে সিটি করপোরেশন, পৌরসভা ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচনের সময় নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক, বৃত্তি ও টেস্ট পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম থাকে। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হয় এবং শিক্ষকরা প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তাই পরীক্ষার সময় এড়িয়ে নির্বাচন আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে আইনি বাধ্যবাধকতা থাকা নির্বাচনগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচনে নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা জানিয়ে এই কমিশনার বলেন, এবার সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত মুভমেন্ট নিশ্চিত করতে ড্রোন ব্যবহারের পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরার সংখ্যাও বাড়ানো হবে। অপতথ্য মোকাবিলায়ও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।

আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কিছু বিধিনিষেধ থাকবে। সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে ভিআইপিদের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া ঠেকাতে বিধান রাখা হচ্ছে। পাশাপাশি পচনশীল নয় এমন দ্রব্য ও পোস্টার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনা হচ্ছে। শিগগিরই সংশোধিত আচরণবিধির প্রজ্ঞাপন জারি হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, শিক্ষকরা প্রার্থী হলে সহকর্মীদের অনেকে তার পক্ষে নির্বাচনি কার্যক্রমে যুক্ত হন। এতে ভোটকেন্দ্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শিক্ষাঙ্গনে নিরপেক্ষতা বজায় রাখা ও রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে একটি পর্যবেক্ষণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে। এ জন্য কমিশন প্রস্তুত রয়েছে এবং শিগগিরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আবারও বলেন, ইউপি নির্বাচন একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছানোর পর সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে ইউনিয়ন পরিষদ থেকে: ইসি

আপডেট সময় ০৭:৩২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোটগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউপি নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। এক থেকে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  কাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা, আজ পাচ্ছেন প্রতীক বরাদ্দ