ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন  পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। চলতি মাসের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। বিশেষ করে আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি দৃশ্যমান হবে বলে তিনি আশা করেন।

তিনি জানান, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের বিষয়ে শিগগিরই চুক্তি স্বাক্ষর হতে পারে। ইউনিটটি চালু হলে দেশে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড ওয়েল) পরিশোধনের সক্ষমতা বাড়বে।
এতে বছরে প্রায় ৪৫ লাখ টন ক্রুড ওয়েল পরিশোধন করা সম্ভব হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হলে শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ সংকট অনেকটা কমে আসবে।

এ ছাড়া ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার স্থাপনে সরকার উৎসাহ দিচ্ছে বলেও জানান তিনি। কোনো গ্রাহক নিজের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারলে সরকার তা উপযুক্ত মূল্যে কেনার উদ্যোগ নেবে।

কাতারের সঙ্গে জ্বালানি সরবরাহের চুক্তির বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলেই চুক্তি অনুযায়ী জ্বালানি সরবরাহও স্বাভাবিক হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় ০২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন  এপ্রিলে জ্বালানি তেলের সংকট হবে না, মজুত না করার আহ্বান জ্বালানি বিভাগের