ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

নেপালে বন্যায় ৬৭৫ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ২ হাজার ৪০০ জনের বেশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 76

ছবি: সংগৃহীত

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই দুর্যোগের পঞ্চম দিন রোববার ৩০ আগস্টও নিখোঁজদের সন্ধানে জোরালোভাবে উদ্ধার অভিযান চলছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে নেপালে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। দুর্গম ও সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, একটি হিমবাহ ধসে পড়ার কারণে ভয়াবহ পানির স্রোত সৃষ্টি হয়ে এই বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে।

আরও পড়ুন  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যার পর এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ভারতের ১৬৭ জন, চীনের ৪০ জন, ইউক্রেনের ৮ জন, জার্মানির ৪ জন, মাল্টার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, ইতালির ২ জন, রাশিয়ার ২ জন, স্পেনের ২ জন, সুইজারল্যান্ডের ২ জন এবং তুরস্কের ২ জন রয়েছেন।

এ ছাড়া বেলজিয়াম, বুলগেরিয়া, ওমান ও পর্তুগালের একজন করে নাগরিককে উদ্ধার করা হয়েছে। আরও ২১ জনের পরিচয় শনাক্ত করা যায়নি বা তাদের ‘অন্যান্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগের পর নেপাল-তিব্বত সীমান্তের দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে। যোগাযোগ ও যাতায়াতের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় ৬৭৫ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ২ হাজার ৪০০ জনের বেশি

আপডেট সময় ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৭৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই দুর্যোগের পঞ্চম দিন রোববার ৩০ আগস্টও নিখোঁজদের সন্ধানে জোরালোভাবে উদ্ধার অভিযান চলছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে নেপালে ১৮ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। দুর্গম ও সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের ধারণা, একটি হিমবাহ ধসে পড়ার কারণে ভয়াবহ পানির স্রোত সৃষ্টি হয়ে এই বন্যার সূত্রপাত হয়ে থাকতে পারে।

আরও পড়ুন  জাহাজে দুই বিদেশি ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই ক্রুর মৃত্যু