ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

রাজধানীর সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

রাজধানীর সবজির বাজারে অধিকাংশ সবজির দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও বেগুন ও টমেটোর দামে সেই স্বস্তিতে কিছুটা ভাটা পড়েছে। বাজারে এখন পটোল, ঢেঁড়শ, ঝিঙে ও জালি ৬০ টাকা, লাউ ৮০ টাকা, করলা ৭০ টাকা, এবং পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে টমেটো ও বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার সবজির বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বাজারগুলোতে দেখা যায়, পটোল, কাকরোল, জালি ৬০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। লাউ ও ধুন্দল ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে টমেটো ও বেগুনের দাম তুলনামূলক কিছুটা বেশি।

সবজির দাম কমে আসায় বাজার করতে আসা ক্রেতারা কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন। কারওয়ান বাজারে আসা আব্দুর রহমান বলেন, আগের তুলনায় এখন কয়েক ধরনের সবজির দাম কম। ৬০ থেকে ৭০ টাকার মধ্যে অনেক সবজি পাওয়া যাচ্ছে। এতে বাজারে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।

মাসুম নামে আরেক ক্রেতা বলেন, কিছু সবজির দাম কমলেই তো পুরো বাজারের চাপ কমে না। তবে ঢেঁড়শ, পটোল, পেঁপে, ঝিঙে কম দামে পাওয়া যাচ্ছে। কিন্তু টমেটো ও বেগুনের দাম দ্বিগুণ।

সবজি বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় অনেক সবজির দাম কমেছে। তবে টমেটো ও বেগুনের সরবরাহ ও ক্রয়মূল্য বেশি থাকায় এসব সবজির দাম কিছুটা বেশি।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রুবেল মিয়া বলেন, কয়েক ধরনের সবজি বাজারে এখন বেশি আসছে। তাই দাম কম। কিন্তু টমেটো ও বেগুন আড়তেই বেশি দামে কিনতে হচ্ছে।

রাজধানীর সবজির বাজারে অনেক সবজির দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে টমেটো ও বেগুনের দাম বেশি হওয়ায় বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

রাজধানীর সবজির বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি

আপডেট সময় ১২:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬