ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ, আলামত নষ্টে মা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

মাংস খেতে চাওয়াকে কেন্দ্র করে ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে ঘটনাটির আলামত নষ্টের চেষ্টার অভিযোগে নিহতের মাকেও গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্রের পুনে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। তিনি পুনের ওয়ারজে মালওয়াড়ির বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন  গুলিস্তানে ককটেলসহ গ্রেপ্তার ২

পুলিশ ও পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবণ মাসকে পবিত্র মনে করে অনেক পরিবার এ সময়ে মাছ, মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকে। মহেশের পরিবারেও এ সময় নিরামিষ খাবার খাওয়ার নিয়ম চলছিল।

তবে মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়ার জন্য পরিবারের সদস্যদের কাছে জোরাজুরি করছিলেন বলে পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে।

এ নিয়ে মহেশের সঙ্গে তার বাবার তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা লাঠি দিয়ে মহেশকে মারধর করেন বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে মহেশের মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশকে না জানিয়ে স্বামীকে রক্ষার চেষ্টা করেন নিহতের মা—এমন অভিযোগও উঠেছে। হত্যাকাণ্ডের আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

তবে বিষয়টি গোপন থাকেনি। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ এবং আলামত নষ্টের চেষ্টার তথ্য পাওয়ার পর মহেশের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তাদের বিরুদ্ধে হত্যা এবং তথ্য-প্রমাণ গোপন বা নষ্টের অভিযোগে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ, আলামত নষ্টে মা গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মাংস খেতে চাওয়াকে কেন্দ্র করে ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে ঘটনাটির আলামত নষ্টের চেষ্টার অভিযোগে নিহতের মাকেও গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্রের পুনে পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড় (৩০)। তিনি পুনের ওয়ারজে মালওয়াড়ির বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন  অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধার অভিযোগে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার