ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে হতে পারে: সিইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / 66

ছবি সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের (২০২৬) মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, দুর্গাপূজা, আইনগত সময়সীমাসহ সকল বিষয় বিবেচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান সিইসি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

আরও পড়ুন  বহু কাঙ্খিত ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

কমিশনার নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি নিতে সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন কার্যক্রম পরিচালনা করতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও সংশ্লিষ্ট কমিশনারকে কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।’

তফসিলের সময় নিয়ে নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, ‘আমার মনে হয়, আমরা সেপ্টেম্বরের মধ্যে একটা তফসিল ঘোষণা দিতে পারব। তবে ভোট গ্রহণের সময় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, দুর্গাপূজা, আইনগত সময়সীমাসহ অনেক বিষয় বিবেচনা করতে হচ্ছে। তবে এটা নিশ্চিত যে এই বছরের মধ্যে শুরু করতে হবে। আইনি বিষয় আছে এখানে।’

স্থানীয় সরকার নির্বাচনের ভোট ডিসেম্বরের দিকে নেওয়ার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচন শুরু করার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তিনি আরও বলেন, ‘আমাদের হাতে সময় খুবই অল্প। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে পরে সময় পাওয়া যাবে না। এরপর রমজান চলে আসবে। রমজানের পরে ঈদুল আজহা, তারপর বর্ষাকাল—নানাবিধ জটিলতা আছে।,

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যাতে উপনির্বাচনটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যেসব এলাকায় নির্বাচন আগে দেওয়ার আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো আগে দিতে হবে। আর দুর্গম অঞ্চল যেখানে আছে, সেখানে যদি নির্বাচন পড়ে, সেগুলো শুকনো মৌসুমে দিতে হবে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনসহ সকল নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে হতে পারে: সিইসি

আপডেট সময় ০৮:৪৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

আগামী সেপ্টেম্বরের (২০২৬) মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, দুর্গাপূজা, আইনগত সময়সীমাসহ সকল বিষয় বিবেচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান সিইসি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

আরও পড়ুন  ইউক্রেনে বিভাজন তৈরি করাই এই মুহূর্তে রাশিয়ার মূল লক্ষ্য