ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব: রাষ্ট্রপতি জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি মর্মাহত: স্পিকার প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, বিরোধীদের প্রতিবাদ পুলিশে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য ‘মক্কার যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে অন্য কারও উদ্বেগের অবকাশ নেই’ সালমান শাহ হত্যা মামলা, ডনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন: সিইসি আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীনা কোম্পানি ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস আশ্রমের আড়ালে মানবিকতার ব্যবসা, সাংবাদিক পিটিয়ে মিল্টন সমাদ্দারের বুনো উল্লাস

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব: রাষ্ট্রপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 0

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন এবং দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ এবং সেই অবস্থান থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন  দেশের ইতিহাসে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যে কয়জন রাষ্ট্রপতি

তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না। যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের ও দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান এবং আনুগত্য বজায় রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে পালনের নির্দেশ দেন তিনি।

বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুণ্ন রাখার দায়িত্ব সবার।

বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত সব বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশও দেন তিনি। রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অপচয় রোধের আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

মহান মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি যুদ্ধপরবর্তী দেশ ও রাষ্ট্রগঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও কৃতিত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি পূর্ববর্তী সব রাষ্ট্রপতিকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তারা সবাই একটি পরিবারের সদস্য এবং একই জায়গায় কাজ করেন। সুযোগ পেলে পরস্পরের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করার কথাও জানান তিনি।

ভবিষ্যতেও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করব: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৮:০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন এবং দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এসেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ এবং সেই অবস্থান থেকেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন  রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী