ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

যে কোনো আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ছিলেন প্রধান অনুপ্রেরণা: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 72

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে যেকোনো আন্দোলন-সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সংগ্রামে নজরুলের ভাবনা মানুষকে সাহস জুগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ছিলেন যুগান্তরের কবি।

আরও পড়ুন  লন্ডন বৈঠকের দিকে তাকিয়ে জাতি: রিজভী

রিজভীর ভাষায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে শিখিয়েছেন নজরুল। এ কারণে যেকোনো আন্দোলন ও সংগ্রামে তিনি প্রধান অনুপ্রেরণা হয়ে আছেন।

বিএনপির এই নেতা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই কাজী নজরুল ইসলাম মূল অনুপ্রেরণার উৎস ছিলেন।

দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে এখনও নজরুলের বাণী মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

নিউজটি শেয়ার করুন

যে কোনো আন্দোলন-সংগ্রামে কাজী নজরুল ছিলেন প্রধান অনুপ্রেরণা: রিজভী

আপডেট সময় ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে যেকোনো আন্দোলন-সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। স্বাধীনতা আন্দোলন থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সংগ্রামে নজরুলের ভাবনা মানুষকে সাহস জুগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম সারাজীবন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ছিলেন যুগান্তরের কবি।

আরও পড়ুন  মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার