ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 103

ছবি সংগৃহীত

দেশে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনে মুখোশধারীরা এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
একই সঙ্গে দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার, ২৬ আগস্ট রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আরও পড়ুন  সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন সুবিধা দেওয়া হবে না: আইনমন্ত্রী

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে আসাদুজ্জামান বলেন, মুখোশধারী অনেকেই এখনো দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেখানে মানুষ গণতন্ত্র ও আইনের শাসনের সুফল পাবে এবং ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করেন আইনমন্ত্রী। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারের কার্যক্রমের সমালোচনার ক্ষেত্রেও গঠনমূলক অবস্থানের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকারের কোনো ভুল হলে তা আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে।
দেশের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ ও রোডম্যাপ তৈরিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

আপডেট সময় ০৫:২২:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

দেশে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনে মুখোশধারীরা এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
একই সঙ্গে দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার, ২৬ আগস্ট রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আরও পড়ুন  ‘ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে: জামায়াত আমির