ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

তিন জেলার ডিসি প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 63

ছবি: সংগৃহীত

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

আদেশে বলা হয়েছে, প্রত্যাহার করা তিন কর্মকর্তাকে তাঁদের নিজ নিজ জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

তিন জেলার ডিসি প্রত্যাহার

আপডেট সময় ০৯:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬