ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 393

ছবি: সংগৃহীত

গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দোষীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনী মাঠে নামবে।

আরও পড়ুন  ট্রেনের টিকিট নিয়ে দুর্নীতি: ঈদযাত্রায় আট রেলস্টেশনে দুদকের অভিযান শুরু

অভিযানটি শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে শুরু হবে। এ বিষয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের গুঞ্জন ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তা প্রতিহত করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম। এতে কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাস দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৭:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫