ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

উর্ধ্বমুখী সবজির বাজার, বিপাকে স্বল্প আয়ের মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সবজির বাজারগুলোতে বেশির ভাগ সবজির দাম এখন প্রতি কেজি প্রায় ৮০ টাকা। আবার কিছু সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে।বাজারে সবজির সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও ক্রয় করতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিশেষ করে গাজর, টমেটো, কাঁচা মরিচের দাম বেশ চড়া।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে।

বাজার গুলোতে প্রতি কেজি পটল, উচ্ছে, বেগুন, ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। শসা ও ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৬০ টাকা। ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে। টমেটো ও গাজরের দাম প্রতি কেজি ১৪০ টাকা। চিচিঙ্গার দাম ৭০ টাকা। অন্যদিকে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন  ১৩ এপ্রিল ২০২৬: দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

রাজধানীর কারওয়ান বাজার আড়তে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে অনেকেই পছন্দের সবজি পরিমাণ মতো কিনতে পারছেন না। কয়েকজন ক্রেতা জানান, এক সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমলেও বাজারে সামগ্রিকভাবে বেড়েছে অনেক সবজির দাম।

একজন ক্রেতা বলেন, ‘এক কেজি করে ৪ থেকে ৫ ধরনের সবজি কিনেছেন, এতে করে তাকে গুনতে হয়েছে ৫০০ থেকে ৬০০ টাকা। তিনি বলেন, মাছ-মাংসের সঙ্গে সবজির বাজার সামলানোও কঠিন হয়ে পড়েছে।’

অন্যদিকে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজার থেকে তুলনামূলক বেশি দামে সবজি ক্রয় করতে হচ্ছে। যার কারণে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সবজি ব্যবসায়ীদের দাবি, পরিবহন ব্যয় ও বিভিন্ন বাজারে সরবরাহের তারতম্যের কারণে সবজির দাম কিছুটা ওঠানামা করে। কিছু সবজি আছে দ্রুত নষ্ট হওয়ার ফলে অনেক সময় লোকসানও হয়। সব কিছু মিলিয়ে বাজার পরিস্থিতি অনুযায়ী অনেক সময় দাম নির্ধারণ করতে হয়।

ক্রেতারা দাবি করেন, নিয়মিত বাজার মনিটরিং হলে এবং ও অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কিছুটা হলেও সবজির দাম নিয়ন্ত্রণ করা যাবে।

রাজধানীর কাঁচা বাজারে কিছু সবজির দাম কম থাকলেও অধিকাংশ সবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে।

নিউজটি শেয়ার করুন

উর্ধ্বমুখী সবজির বাজার, বিপাকে স্বল্প আয়ের মানুষ

আপডেট সময় ০৪:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

রাজধানী ঢাকার সবজির বাজারগুলোতে বেশির ভাগ সবজির দাম এখন প্রতি কেজি প্রায় ৮০ টাকা। আবার কিছু সবজির দাম ১০০ টাকা ছাড়িয়েছে।বাজারে সবজির সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও ক্রয় করতে এসে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিশেষ করে গাজর, টমেটো, কাঁচা মরিচের দাম বেশ চড়া।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে।

বাজার গুলোতে প্রতি কেজি পটল, উচ্ছে, বেগুন, ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। শসা ও ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৬০ টাকা। ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে। টমেটো ও গাজরের দাম প্রতি কেজি ১৪০ টাকা। চিচিঙ্গার দাম ৭০ টাকা। অন্যদিকে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন  দেশের বাজারে স্বর্ণের দাম কমলো: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা