ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

গোমূত্র কিনছে যোগী সরকার, বিরোধীদের কটাক্ষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের পাইলট প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। সরকারের দাবি, এর মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে এবং দুধ উৎপাদন বন্ধ করা গাভীর রক্ষণাবেক্ষণেও সহায়তা মিলবে। তবে প্রকল্পটি নিয়ে সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি।

বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করা হয়েছে। বর্তমানে এসব এলাকা থেকে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের সংগ্রহমূল্য ২০ রুপি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের আশা, ভবিষ্যতে এটি রাসায়নিক উপাদানভিত্তিক কৃষি-প্রস্তুতির বিকল্প হিসেবেও ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন  সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা

গোমূত্র সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে। প্রকল্পটি সফল হলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নীতি প্রণয়ন করে পুরো উত্তরপ্রদেশে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই উদ্যোগে গ্রামীণ নারীদেরও যুক্ত করা হয়েছে। সরকার বলছে, গোমূত্র সংগ্রহে সহায়তাকারী নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে। এতে তাদের জন্য অতিরিক্ত আয়ের একটি সুযোগ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০০ নারীর সহযোগিতায় প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে। তাদের সবাইকে প্রকল্পটির শেয়ারহোল্ডার করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাজ্য সরকারের ভাষ্য, গোমূত্র সংগ্রহের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি যেসব গাভী আর দুধ উৎপাদন করে না, সেগুলোর দেখভালেও সহায়তা পাওয়া যেতে পারে।

তবে প্রকল্পটি নিয়ে বিরোধী সমাজবাদী পার্টি সরকারের সমালোচনা করেছে। দলটির অভিযোগ, নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিজেপি একটি কেলেঙ্কারি সাজাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গোমূত্র কিনছে যোগী সরকার, বিরোধীদের কটাক্ষ

আপডেট সময় ০৯:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের পাইলট প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। সরকারের দাবি, এর মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে এবং দুধ উৎপাদন বন্ধ করা গাভীর রক্ষণাবেক্ষণেও সহায়তা মিলবে। তবে প্রকল্পটি নিয়ে সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি।

বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করা হয়েছে। বর্তমানে এসব এলাকা থেকে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের সংগ্রহমূল্য ২০ রুপি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের আশা, ভবিষ্যতে এটি রাসায়নিক উপাদানভিত্তিক কৃষি-প্রস্তুতির বিকল্প হিসেবেও ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

আরও পড়ুন  সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনা নিষিদ্ধ করল সরকার