ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :

প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তবেই পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখা সম্ভব হবে।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  বুক ভরে শ্বাস নিতে প্রত্যেকে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির যত্ন নিলে পরিবেশ রক্ষায় বড় ধরনের ভূমিকা রাখা সম্ভব।

অনুষ্ঠানে রক্তদানের গুরুত্বও তুলে ধরেন হাবিবুর রশিদ। তিনি বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দান করা রক্ত সংকটাপন্ন অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও সক্ষম মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।

হেরাল্ড ওপেন, গোল্ডেন টাই ও ৩৬ রেসকিউ ওপেন স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

আপডেট সময় ০৩:৫১:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তবেই পরিবেশ সুন্দর ও বাসযোগ্য রাখা সম্ভব হবে।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সোনারগাঁওয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন