ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির দুই নেতা

সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার, ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়।

ওসি বলেন, সালমান শাহর মৃত্যু সংক্রান্ত একটি মামলা সিআইডিতে চলমান রয়েছে। সংস্থাটি ওই মামলার তদন্ত করছে।

আরও পড়ুন  লক্ষ্মীপুরে ছেলের হাতে বৃদ্ধ পিতা খুন, ছেলে আটক

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে।

মৃত্যুর প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়েছে।

তবে মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক

আপডেট সময় ০৪:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার, ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়।

ওসি বলেন, সালমান শাহর মৃত্যু সংক্রান্ত একটি মামলা সিআইডিতে চলমান রয়েছে। সংস্থাটি ওই মামলার তদন্ত করছে।

আরও পড়ুন  পারভেজ হত্যা মামলায় দুই তরুণীর একজনের গ্রেফতারি