ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির দুই নেতা নৌকায় ঘুরে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) কক্সবাজারের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা কার্যক্রমের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না।’

জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের পাশে থাকা সরকারের দায়িত্ব উল্লেখ করে তারেক রহমান বলেন, চলতি বছর ৪১ লাখ নারীর মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

নারীদের স্বাবলম্বী করা এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাও বর্তমান সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সমুদ্রের সম্পদ কাজে লাগানোর বিষয়ে তারেক রহমান বলেন, ‘সমুদ্রের মালিক জনগণ। সমুদ্রকে ব্যবহার করে মানুষের জীবনমান উন্নয়নের জন্য কীভাবে কাজে লাগানো যায়, সরকার তা নিয়ে কাজ করছে।’

দেশের উন্নয়নের জন্য শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা করা চলবে না।

তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থানের অন্যতম পূর্বশর্ত শান্তি-শৃঙ্খলা। বাজারে গণ্ডগোল হলে দোকানপাট বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা চান, সঠিকভাবে বন্দর দিয়ে কাঁচামাল দেশে আসতে পারে। তাই সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পেলে এর ক্ষতি জনগণকেই বহন করতে হবে।

তারেক রহমান বলেন, ‘বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন থাকলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সক্ষম হবো ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য দেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

নিউজটি শেয়ার করুন

‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬