ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির দুই নেতা নৌকায় ঘুরে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যসেবার দায়িত্ব পালনে অবহেলা ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে পূর্বঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

হাসপাতালের বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সময় চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং তাকে বদলির নির্দেশ দেন।

আরও পড়ুন  গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে দুই উপদেষ্টা

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য বিভাগে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী।

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং রোগীদের প্রত্যাশিত সেবা দিতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

আপডেট সময় ০৩:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যসেবার দায়িত্ব পালনে অবহেলা ও হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন তিনি।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে পূর্বঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

হাসপাতালের বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সময় চাঁদপুরের সিভিল সার্জনের দায়িত্ব পালনের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং তাকে বদলির নির্দেশ দেন।

আরও পড়ুন  রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ১০ মিনিটে দিলেন কঠোর নির্দেশনা