ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

নৌকায় ঘুরে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে নৌকায় করে হাট ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের কর্মব্যস্ততা প্রত্যক্ষ করেন তিনি এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।

সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন ফুল দিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

নৌকায় বসে তিনি পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। একই সঙ্গে হাটের আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ, খাল-বিল ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন তিনি।

হাটে অবস্থানকালে ভীমরুলীর পেয়ারার স্বাদ নেন মার্কিন রাষ্ট্রদূত। পরিদর্শন শেষে ট্রলারযোগে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ভ্রমণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। সবুজে ঘেরা এখানকার মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশের গ্রামীণ জীবন, স্থানীয় মানুষের কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত বলেও উল্লেখ করেন।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে ভীমরুলীর পেয়ারা চাষি, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

নৌকায় ঘুরে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট সময় ১২:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬