ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 42

ছবি সংগৃহীত

ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৬ আগস্ট করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের লতিফাবাদ থেকে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, স্বচ্ছতার ভিত্তিতে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন করা হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা এ কর্মসূচির আওতায় আসতে পারেন।

এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও কৃষি ব্যাংক থেকে অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের সেবা ও বহুমুখী সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

নিউজটি শেয়ার করুন

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৬ আগস্ট করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জের লতিফাবাদ থেকে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান প্রধানমন্ত্রীর