ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বেসরকারি উদ্যোগে ঢাকার চারপাশের নৌপথে চলবে ওয়াটার বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে এসব নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে ঢাকার নৌপথ সচল করার পাশাপাশি নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  গাজা পুনর্গঠন: মিশরের পাঁচ বছরের বৃহৎ উদ্যোগ

এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদীর তীরবর্তী এলাকায় নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং নদীতীরের সৌন্দর্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বেসরকারি উদ্যোগে ঢাকার চারপাশের নৌপথে চলবে ওয়াটার বাস

আপডেট সময় ০৮:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে এসব নৌপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে ঢাকার নৌপথ সচল করার পাশাপাশি নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  বাংলাদেশ-আলজেরিয়া বাণিজ্য বাড়াতে যৌথ উদ্যোগের আহ্বান