ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বাংলাদেশ-আলজেরিয়া বাণিজ্য বাড়াতে যৌথ উদ্যোগের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 580

ছবি সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৬ মে) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ইইউর চিহ্নিত ৬১ বাণিজ্য বাধার ৪৮টি নিরসন করেছে বাংলাদেশ

বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও শক্তিশালী ও টেকসই করতে পারস্পরিক বাণিজ্যিক সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।”

তিনি আলজেরিয়াকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ। পাট ও বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একে অপরের সমার্থক হয়ে উঠেছে।” তিনি আলজেরিয়ার প্রতি বাংলাদেশ থেকে মানসম্পন্ন পাটজাত পণ্য ও ঐতিহ্যবাহী হস্তশিল্প আমদানির আহ্বান জানান।

বৈঠকে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে আন্তঃসরকার যৌথ অর্থনৈতিক কমিশন (Intergovernmental Joint Economic Commission) গঠনের ওপর জোর দেন। তিনি বলেন, “আলজেরিয়ায় পাটজাত পণ্যের ভালো চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানিতে আমরা আগ্রহী।”

তিনি আরও জানান, আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এক্সপোতে বাংলাদেশি পাট ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনের জন্য অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশকে আহ্বান জানানো হচ্ছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) বি এম জামাল হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান।

এই বৈঠককে ঘিরে উভয় পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ-আলজেরিয়া বাণিজ্য বাড়াতে যৌথ উদ্যোগের আহ্বান

আপডেট সময় ০৭:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৬ মে) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ গড়তে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা